রণতরীতে চীনের নতুন প্রযুক্তি দেখে বিস্মিত যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম

দশকের পর দশক ধরে আকাশে আধিপত্য দেখানো যুক্তরাষ্ট্রকে এবার চমকে দিয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন। নিজেদের নতুন প্রযুক্তি প্রকাশ্যে এনে তাক লাগিয়ে দিয়েছে তারা। এতে মার্কিনিদের চোখ যেন ছানাবড়া। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং তাদের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোকে সবচেয়ে ক্ষমতাধর এয়ারক্রাফট ক্যারিয়ার ‘ফুজিয়ান’ দিয়ে আকাশে তুলে নতুন যোগের সূচনা করেছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে, অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম -ইএমএএলএস ব্যবহার করে আকাশে উঠছে পঞ্চম প্রজন্মের জে ৩৫ স্টিলথ ফাইটার, ৪.৫-প্রজন্মের জে-১৫টি ফাইটার এবং কেজে-৬০০ আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট। লক্ষণীয় বিষয় হলো এই প্রযুক্তি এতদিন শুধু যুক্তরাষ্ট্রের হাতে ছিল, তাদের সর্বাধুনিক ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ারে। এবার মার্কিন সেই প্রযুক্তিতে ভাগ বসিয়েছে চীন। ফুজিয়ানের এই সাফল্য শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবেও বিশাল অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের পুরোনো রণতরীতে শ্যানডং এবং লিয়াওনিং সুবিধা ছিল না। এখন সেখানে ইএমএএলএস প্রযুক্তি ফুজিয়ানকে দিয়েছে সম্পূর্ণ নতুন শক্তি।

এখন ভারী অস্ত্র ও জ্বালানি বোঝাই করে আরও দূরে শত্রুপক্ষের ঘাঁটি আঘাত হানতে পারবে তাদের বিমান। তবে সীমাবদ্ধতাও আছে। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারগুলো নিউক্লিয়ার শক্তিতে চলে বলে দীর্ঘ সময় ধরে সমুদ্রে থাকতে পারে অন্যদিকে ফুজিয়ান এখনও চালিত হচ্ছে প্রচলিত জ্বালানিতে। অর্থাৎ, চীনের ক্যারিয়ারকে নির্দিষ্ট সময় পরপর জ্বালানি সংগ্রহের জন্য বন্দরে থামতে হয় অথবা সমুদ্রে থাকা অবস্থায় ট্যাঙ্কার থেকে জ্বালানি নিতে হয়। এই প্রযুক্তিগত প্রদর্শনের মধ্যেই বেইজিং সফরে করছে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল—প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা মার্কিন কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ সতর্ক করে বলেন, চীন সবচেয়ে দ্রুত বর্ধনশীল সামরিক ও পারমাণবিক শক্তি, আর যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ও পারমাণবিক ভান্ডার। নিয়মিত আলোচনার অভাব বিপজ্জনক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। সব মিলিয়ে, দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ান প্রণালি—চীন তার সামরিক সক্ষমতা দিয়ে জানিয়ে দিল এক সুস্পষ্ট বার্তা। এই প্রযুক্তি ইঙ্গিত দিচ্ছে, বিশ্ব রাজনীতির মঞ্চে শুরু হতে যাচ্ছে এক নতুন ক্ষমতার খেলা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে