চীনে জনতার ভিড়ে ঢুকে গেল গাড়ি, ৩৫ প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের ঝুহাই শহরে একটি স্টেডিয়ামে শরীরচর্চারত জনতার ভিড়ে গাড়ি ঢুকে পড়ায় অন্তত ৩৫ জন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

শহরে বাড়তি নিরাপত্তার মধ্যেও এ ঘটনা ঘটল। শহরটি বড় ধরনের বেসামরিক ও সামরিক এয়ার শো অনুষ্ঠিত হচ্ছে। খবর বিবিসির।

অভিযুক্ত চালক ৬২ বছর বয়সী ফান। তিনি একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) গাড়ি নিয়ে ব্যারিয়ার ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারে ঢুকে পড়েন। স্থানীয় পুলিশ এটিকে গুরুতর ও নৃশংস আক্রমণ বলে উল্লেখ করেছে। চীনা গণমাধ্যম খবরে জানায়, আহতদের মধ্যে বৃদ্ধ, তরুণদের সঙ্গে শিশুরাও রয়েছে।

দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় আটক হন ফান। পুলিশ এমনটি জানায়। তারা আরও জানায়, আত্মঘাতী আঘাতের ফলে তিনি বর্তমানে কোমায় আছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তালাক-পরবর্তী সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ফান চরম অসন্তোষে ভয়াবহ হামলা চালিয়েছেন। তবে কোমায় থাকার কারণে তদন্তকারীরা এখনো তার সঙ্গে কথা বলতে পারেননি, যা তদন্তকে বিলম্বিত করছে।

প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা বেশির ভাগ ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মঙ্গলবার সকালের মধ্যেই সরিয়ে ফেলা হয়। তবে কিছু ফুটেজ অনলাইনে এখনো ভেসে বেড়াচ্ছে। যাতে দেখা যায়, অনেক মানুষ মাটিতে পড়ে আছে এবং চিকিৎসাসেবী ও আশপাশের মানুষ তাদের সাহায্য করছেন।

চেন নামে এক প্রত্যক্ষদর্শী চীনা নিউজ ম্যাগাজিন কাইসিনকে বলেন, যখন ঘটনাটি ঘটে, তখন অন্তত ছয়টি দল তাদের নিয়মিত হাঁটাহাঁটির জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিল। দলগুলো একটি নির্দিষ্ট হাঁটার পথ ব্যবহার করে যা স্টেডিয়ামের চারদিকে অবস্থিত।

এ ঘটনা এবং মঙ্গলবার শুরু হওয়া হাইপ্রোফাইল এয়ার শো চায়নার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এয়ার শোটি স্টেডিয়াম থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৪ মাইল) দূরে অনুষ্ঠিত হচ্ছে। চীন তার সর্বশেষ যুদ্ধবিমান এবং আক্রমণাত্মক ড্রোনগুলো শো-তে প্রদর্শন করছে। শীর্ষ রুশ কর্মকর্তা সের্গেই শোইগু অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

নিয়ন্ত্রণ সুবিধার্থে এয়ার শো চলাকালীন স্টেডিয়ামটির বেশ কয়েকটি প্রবেশপথ এবং প্রস্থানপথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানায় সেখানকার কর্তৃপক্ষ। হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। পাশাপাশি তিনি আহতদের চিকিৎসা দিতে কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১১ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২০ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে