ডেস্ক, রাজনীতি ডটকম

টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে সোমবার আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত শনিবারের আলোচনায় কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে না পারলেও, পাকিস্তানের জোরালো কূটনৈতিক তৎপরতায় আবারও আলোচনার টেবিলে ফিরতে রাজি হয়েছে দুই পক্ষ।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে আলোচনা হয়। গত শনিবারের আলোচনায় কোনো ব্রেকথ্রু না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়। যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি।
শুক্রবার (১৭ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এই প্রচেষ্টা সফল হয়েছে, কারণ উভয় পক্ষই দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলছে, যা পাকিস্তানকে তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ করে দিয়েছে।
জানা যায়, ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী আসতে শুরু করেছে। সাধারণত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হলে ইসলামাবাদ প্রশাসন অনান্য প্রদেশগুলোর কাছে সহায়তা চেয়ে থাকে।
টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি হয়। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে ২১ ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় কোনো সমাধান আসেনি। এবার আবার পাকিস্তানেই নতুন করে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ।

ট্রাম্প বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে (ইরানের বন্দরগুলোতে) অবরোধ বহাল থাকবে। ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে।’
৪ ঘণ্টা আগে
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে ইরান হরমুজ প্রণালি খোলা রাখার ঘোষণা দেয়। ইরানের দক্ষিণে অবস্থিত সংকীর্ণ এই নৌ রুট দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। বিশ্লেষকসহ সংশ্লিষ্টরা বলছেন, এ ঘোষণায় তারা স্বস্তিবোধ করলেও এখনই নির্ভার হতে পারছেন না।
৪ ঘণ্টা আগে
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।’
১৭ ঘণ্টা আগে
স্পেনে নথিপত্রহীন অভিবাসীদের বৈধ করার লক্ষ্যে দেশটির বামপন্থি সরকারের গণ-বৈধকরণ প্রকল্প চালু হয়েছে। এ উদ্যোগকে ঘিরে অভিবাসীদের মধ্যে যেমন নতুন আশার সঞ্চার হয়েছে, তেমনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে দেখা দিয়েছে নানা উৎকণ্ঠা ও দৌড়ঝাঁপ।
১৯ ঘণ্টা আগে