ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কারাবন্দি অবস্থায় বিরোধী এ রাজনীতিকের মৃত্যুর দায় প্রেসিডেন্ট পুতিনকে নিতে হবে। পুতিন সরকার নাভালনির মৃত্যুর জন্য দায়ী এতে ‘কোনো সন্দেহ’ নেই। পুতিন নাভালনির মৃত্যুর জন্য দায়ী এত কোনো ভুল নেই। খবর গার্ডিয়ানের।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও কী ঘটেছে তার বিস্তারিত জানে না। নাভালনির সঙ্গে যা ঘটেছে তা পুতিনের বর্বরতার আরও একটি প্রমাণ। কাউকে বোকা বানানো উচিত নয়।
এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর ‘তদন্ত’ দাবি করেছে যুক্তরাষ্ট্র। কারাবন্দি অবস্থায় তার মৃত্যুর পরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র অবিলম্বে ঘটনাটির তদন্ত দাবি করেছেন।
৪৭ বছর বয়সী নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। ২০২১ সাল থেকে নাভালনি কারাবন্দী। ২০২৩ সালের শেষ দিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) নেওয়া হয় তাকে। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়।
রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে বলেছে, নাভালনি চেতনা হারিয়েছিলেন এবং কারাগারে হাঁটাহাঁটির পর মারা যান।

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।
১৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী
১৫ ঘণ্টা আগে
সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স
১৬ ঘণ্টা আগে
ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ
১৬ ঘণ্টা আগে