যুক্তরাষ্ট্রের ওহাইওতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, আহত অন্তত ১২

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬: ১০
ওহাইওর টলেডো শহরের অ্যাগনেস রেনল্ডস জ্যাকসন আর্বোরেটামে অনুষ্ঠিত ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে গুলির ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন টলেডো পুলিশের সদস্যরা। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি গ্রীষ্মকালীন উৎসবের কাছে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীরা সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল। তবে ঘটনার পর থেকে হামলাকারীরা এখনও পলাতক রয়েছে।

রোববার (৭ জুন) এনবিসি নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার পরপরই ওহাইওর টলেডো শহরে আয়োজিত বার্ষিক ‘ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল’ উৎসবে এই গোলাগুলির ঘটনা ঘটে।

টলেডো পুলিশ বিভাগের ডেপুটি চিফ জোসেফ হেফারনান জানান, অন্তত দুজন বন্দুকধারী এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি আরও জানান, গুলিবিদ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত পর্যন্ত বন্দুকধারীদের কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ লেফটেন্যান্ট ড্যান গারকেন জানিয়েছেন, এই হামলায় ভুক্তভোগীদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তির বয়স ৬১ বছর এবং সর্বকনিষ্ঠ জনের বয়স ১৪ বছর। তবে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

বন্দুকধারীর গুলিতে আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এপি
বন্দুকধারীর গুলিতে আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এপি

কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির সময় উৎসবস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। টলেডো শহরের একটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আয়োজন এই বার্ষিক উৎসব। এতে লাইভ মিউজিক, ফুড মার্কেট, বিয়ার গার্ডেন এবং শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের ব্যবস্থা থাকে।

লেফটেন্যান্ট গারকেন বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা বর্তমানে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন।

ডেপুটি চিফ হেফারনান জানান, উৎসব উপলক্ষ্যে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি বিপুলসংখ্যক অফ-ডিউটি (ছুটিতে থাকা) পুলিশ কর্মকর্তা উৎসবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পুরো এলাকা নজরদারির জন্য মোবাইল সিকিউরিটি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছিল।

ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে গুলির ঘটনায় তদন্ত করছেন টলেডো পুলিশের সদস্যরা। ছবি: এপি
ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে গুলির ঘটনায় তদন্ত করছেন টলেডো পুলিশের সদস্যরা। ছবি: এপি

জনপ্রিয় এই আয়োজনে এমন হামলায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক যে, মাত্র কয়েকজন মানুষ— তাদের মাথায় কী চলছিল কে জানে— একটি দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ও প্রিয় সামাজিক অনুষ্ঠানকে এভাবে নস্যাৎ করে দেওয়ার সিদ্ধান্ত নিল।’

ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন এই শুটআউটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘গ্রীষ্মকালীন উৎসবগুলো হওয়া উচিত পরিবারের সঙ্গে ভয়হীন পরিবেশে সময় কাটানোর একটি নিরাপদ জায়গা।’

তিনি আরও বলেন, ‘আমি এবং ফার্স্ট লেডি ফ্রান ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের এই সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই এই কাণ্ডজ্ঞানহীন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে সক্ষম হবে।’

এদিকে এক বিবৃতিতে ওল্ড ওয়েস্ট এন্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রোববারের সমস্ত উৎসব ও কর্মসূচি বাতিল করা হয়েছে। আয়োজক কমিটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘উৎসবের আয়োজক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং টলেডো শহর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর আমরা মনে করছি যে, এই মুহূর্তে উৎসব চালিয়ে যাওয়া কোনোভাবেই দায়িত্বশীল বা সম্ভবপর কাজ হবে না।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement