ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো যুদ্ধে লিপ্ত নয় বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের প্রধান লক্ষ্যবস্তু বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এখন ইরানের জন্য লক্ষ্যবস্তু।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কূটনৈতিক প্রতারণার’ অভিযোগ তুলে তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক থাকারও আহ্বান জানান।
আরাঘচি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা চালাচ্ছি না, আমাদের লক্ষ্যবস্তু হলো মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এমনকি হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সৈন্যরাও আমাদের লক্ষ্যবস্তু থেকে রেহাই পাবে না।’
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পারস্য উপসাগরীয় যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেই প্রতিটি ঘাঁটিই এখন ইরানের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কূটনৈতিক প্রতারণার’ অভিযোগ এনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন সামরিক সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক আলোচনা চলছিল, সেই সুযোগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে বিমান হামলা চালিয়েছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া নেতিবাচক পদক্ষেপগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চাপ দেওয়ার আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই তাদের মূল লড়াই। তবে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে যাতে ইরানবিরোধী কোনো কর্মকাণ্ড না চলে, সে বিষয়েও তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন।

পোস্টে ট্রাম্প লেখেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা বা ছাড় দেয়নি। তবে এটি দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এই অভিযান এতটাই সর্বাত্মক হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে
৯ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
১৮ ঘণ্টা আগে
নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০) মারা গেছেন।
১ দিন আগে
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
১ দিন আগে