হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের তিন কৌশল, বেকায়দায় যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম

বৈশ্বিক জ্বলানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌ রুট হরমুজ প্রণালি প্রায় চার সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম সংকট দেখা দিয়েছে এবং এ অচলাবস্থা দ্রুতই কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

পারস্য উপসাগরে ইরানের হুমকি ও জাহাজে হামলার আশঙ্কায় এ সংকীর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই সরবরাহ করা হয়। এ ছাড়া বিশ্বের খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এটি।

জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন ও তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহাড়ায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি।

তবে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনো ভারী। এর একটি বড় কারণ, দেশটির অপ্রচলিত যুদ্ধপদ্ধতি, যেমন সস্তা ড্রোন ও সমুদ্রমাইনের ব্যবহার। অন্য কারণটি হলো ইরানের ভৌগোলিক অবস্থান। এ তিন বাস্তবতার কারণে যুক্তরাষ্ট্র বা অন্য দেশগুলোর পক্ষে এ পথে জাহাজ রক্ষা করা বা সামরিকভাবে এ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য আর্থিকভাবেও লাভবান হচ্ছে ইরান। গত ২৩ মার্চ ‘লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, অন্তত দুটি জাহাজ এ পথ দিয়ে নিরাপদে যাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ পরিশোধ করেছে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট কিছু জাহাজকে নিরাপদে পার করে দেওয়ার বিনিময়ে তারা এভাবে ফি নেওয়া অব্যাহত রাখবেন।

সূত্র: সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

৭ ঘণ্টা আগে

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

৮ ঘণ্টা আগে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-তে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির পূর্ব উপকূলসংলগ্ন এ অঞ্চলে বৃহস্পতিবার রাতে কম্পনটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

৯ ঘণ্টা আগে

ইরানের হামলায় ধ্বংস আমেরিকার ১৩টি সামরিক ঘাঁটি

ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থা

১১ ঘণ্টা আগে