ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি: গ্রোসি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৬: ০৪

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কিছুটা ক্ষতি হলেও এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-এর প্রধান রাফায়েল গ্রোসি। তেহরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু করতে পারবে বলেন তিনি।

সিবিএস নিউজের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, তাদের সক্ষমতা এখনও আছে। তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কিছু সেন্ট্রিফিউজ চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। সবকিছু একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে—এমন দাবি করা ঠিক নয়।

গ্রোসির এই মন্তব্য মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ-এর একটি প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে মিল রয়েছে, যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর কিছু ক্ষতি হয়েছে, তবে মূল কাঠামো এখনও অক্ষত রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি "সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস" হয়ে গেছে এবং এটি "দশকের পর দশক পিছিয়ে" গেছে। কিন্তু আইএইএ প্রধানের মন্তব্য সেই দাবিকে খণ্ডন করছে।

সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের কিছু গোপন বার্তা পেয়েছে, যেখানে তারা স্বীকার করেছেন— হামলার ক্ষয়ক্ষতি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে।

এর আগে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করেছিল, তেহরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই তারা হামলা চালায়। তবে ইরান বরাবরই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

সূত্র : সিএনএন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১২ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৩ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৪ ঘণ্টা আগে