ডেস্ক, রাজনীতি ডটকম

এবার গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়াও আদানিকে মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা। ফলে নিজ দেশেই আদানির দুর্নীতি নিয়ে বির্তকের মুখে পড়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিজেপিকে একহাত নেন রাহুল। আদানিকে মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। রাহুল বলেন, বিজেপি সরকারের অর্থ-সংক্রান্ত সব বিষয় নিয়ন্ত্রণ করে আদানি।
যুক্তরাষ্ট্রে আদানির জালিয়াতির বিষয়টি সামনে আসার পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তাই, মোদি সরকার চাইলেও আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে অভিযোগ রাহুলের।
বিরোধী দলের নেতা হিসেবে লোকসভায় আদানির জালিয়াতি ইস্যুটি তুলে ধরার কথা জানান রাহুল গান্ধী। সেইসঙ্গে গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তেরও আহ্বান জানিয়ে তাকে গ্রেফতারের দাবি তোলেন তিনি।
রাহুল বলেন, বিরোধী দলের নেতা হিসেবে এই ইস্যুটি উত্থাপন করা আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী (মোদি) তাকে শতভাগ সুরক্ষা দিচ্ছেন। গৌতম আদানি দুর্নীতির মাধ্যমে ভারতের সম্পদ ভোগদখল করছেন। তিনি বিজেপিকে সমর্থন দেন। আমরা বারবার এই ইস্যুতে কথা বলব। আমরা একটি যৌথ সংসদীয় কমিটির পাশাপাশি আদানির গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিন সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানি যতদিন একসঙ্গে থাকবে ততদিন ভারতে তারা সুরক্ষিত বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
১ দিন আগে
রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।
১ দিন আগে
মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।
১ দিন আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্
১ দিন আগে