যুক্তরাজ্যে কার-ট্যাক্সি সংঘর্ষ, এক ব্রিটিশ-বাংলাদেশিসহ ৪ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ম্যানচেস্টারের বোল্টন শহরে দুর্ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। ছবি: বিবিসি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সির মধ্যে সংঘর্ষে এক ব্রিটিশ বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বোল্টনের উইগান রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি যানবাহনই দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনা কবলিত ট্যাক্সির প্রবীণ চালকও এ সময় নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই নিহত চারজনের বাকি তিনজন বয়সে তরুণ।

নিহত তিন তরুণ হলেন— ১৮/১৯ বছর বয়সী মোহাম্মদ জিবরায়েল মুখতার, ফারহান প্যাটেল ও মুহাম্মদ দানিয়াল আসগর আলী এবং পঞ্চাশোর্ধ ট্যাক্সিচালক মোসরাব আলী।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) সিরিয়াস কলিশন ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, উইগান রোডের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় সংঘর্ষের দৃশ্য ধরা পড়েছে। দুর্ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বোল্টন কাউন্সিলের কাউন্সিলর আইয়ুব প্যাটেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে