ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে পিছু হটছে ফ্রান্স-যুক্তরাজ্য

ডেস্ক, রাজনীতি ডটকম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: আনাদোলু এজেন্সি

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকে সরে গিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এর বদলে এসব দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরিতে সহায়তা করবে বলে খবর মিলেছে।

কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই। খবরে বলা হয়েছে, এ মাসে নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফ্রান্স জানিয়েছিল, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশটি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানায়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সম্প্রতি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি ‘নৈতিক দায়িত্ব’ ও ‘রাজনৈতিকভাবে প্রয়োজনীয়’। তবে এর সঙ্গে শর্তও জুড়ে দেন তিনি। জানান, সৌদি ইসরাইলকে স্বীকৃতি দিলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরাইলিদের জানিয়েছে, তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। তার বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে। হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মি মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানো, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি— এ রকম প্রস্তাব নিয়ে কাজ করবেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপের বেশিরভাগ দেশ এখনো এ স্বীকৃতি দেয়নি। ইউরোপের এসব দেশের সাধারণ বক্তব্য, এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরাইলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকেও এর বদলে কিছু দিতে হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে