জার্মানিতে ট্রেনে হামলা, আহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার জার্মানিতে ট্রেন হামলার শিকার হয়েছে। ছবি: এপি

জার্মানির দক্ষিণাঞ্চলে দ্রুতগতির একটি ট্রেনের যাত্রীদের ওপর হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে হামবুর্গ থেকে ভিয়েনাগামী একটি ট্রেনে এ হামলার ঘটনা ঘটে।

জার্মানির বায়ার্ন অঞ্চলের পুলিশ জানিয়েছে, যাত্রীবেশে ওই হামলাকারী চলন্ত ট্রেনের ভেতরে কয়েকজনকে আঘাত করেন। এতে পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন।

জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, হামলায় কুঠার জাতীয় অস্ত্র ব্যবহার করা হয়। হামলার একপর্যায়ে যাত্রীরা জরুরি ব্রেক টেনে ধরলে ট্রেনটি থেমে যায়।

পরে যাত্রীরা হামলাকারীকে চারপাশ থেকে ঘেরাও করে মারধর করেন। তাকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ এখনো হামলার কারণ বা হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। ঘটনার তদন্ত চলছে।

জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বানের এক মুখপাত্র বলেন, ‘আহত যাত্রীদের প্রতি আমাদের সহানুভূতি ও সমবেদনা। যারা এই ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি।’

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে