ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলায় দুজন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে একটি ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইহুদিদের পবিত্রতম দিন ইয়ম কিপুরে ইহুদি উপসনালয় সিনাগগে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজনকেও গুলি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের ক্রাম্পসলে ঘটনার পরপরই তাদের জানানো হয়। সেখানে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে পুলিশ সদস্যরা। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

পুলিশ জানায়, সকাল ৯টা ৩১ মিনিটে এক ব্যক্তির ফোন পেয়ে তারা মিডলটন রোডের ক্রাম্পসলে অবস্থিত হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগে যান। ফোন করা ব্যক্তি জানান, তিনি দেখেছেন একটি গাড়ি জনতার দিকে চালিয়ে নেওয়া হচ্ছে। একজনকে ছুরিকাঘাত করা হয়েছে।

ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম এ ঘটনার পর জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে