ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যের ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে একাধিক ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই হামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার (১ নভেম্বর) ডনকাস্টার থেকে কিংস ক্রসগামী স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের ট্রেনে এ ঘটনা ঘটে। জরুরির সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ হামলাকে 'ভয়াবহ ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।
এক্সে এক পোস্টে স্টারমার বলেন, এটি একটি উদ্বেগজনক ঘটনা। আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা। দ্রুত উদ্ধার অভিযান চালানোয় জরুরি সেবার কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) জানায়, পুরো ঘটনা ও এর উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্ত চলছে। ব্রিটিশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটও এ ঘটনা তদন্তে সহায়তা করছে।
বিটিপির চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, 'সঠিক তথ্য জানতে আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি। তদন্তে কিছুটা সময় লাগবে, তাই এখনই কোনো অনুমান করা ঠিক হবে না।'
ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে তারা খবর পায়, উত্তর ইংল্যান্ডের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসগামী একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামানো হয়, যেখানে পুলিশ ট্রেনে প্রবেশ করে দুজনকে গ্রেপ্তার করে।
রেন চেম্বার্স নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রক্তাক্ত হাতে এক ব্যক্তি কামরার ভেতর দৌড়ে এসে চিৎকার করে বলেন, তাদের কাছে ছুরি আছে, দৌড়াও। এ সময় রেন ও তার বন্ধু ট্রেনের সামনের দিকে দৌড়ে যান এবং এক ব্যক্তিকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখেন।
লন্ডন আন্ডারগ্রাউন্ডের কর্মী ডিন ম্যাকফারলেন বলেন, তিনি ওই ট্রেনে এক যাত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ট্রেন থামার পর একাধিক ব্যক্তি প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে শুরু করে, একজনের সাদা শার্ট পুরোটাই রক্তে ভেজা ছিল।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা হান্টিংডন রেলওয়ে স্টেশনে উদ্ধার অভিযান অংশ নিয়েছে। সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স, ক্রিটিক্যাল কেয়ার টিম ও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে