আস্থা ভোটে প্রধানমন্ত্রীর হার, ফ্রান্সে সরকারের পতন

ডেস্ক, রাজনীতি ডটকম
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। ছবি: সংগৃহীত

ফ্রান্সের সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। বেশির ভাগ সংসদ সদস্য তাকে পদচ্যুত করার পক্ষে ভোট দেন। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ক্ষমতা ছাড়তে হবে ফ্রান্সের সরকারকেও।

এ নিয়ে দুই বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে চতুর্থবার সরকারের পতন ঘটতে যাচ্ছে। এবার এই সময়ের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর কাঁধে চলে এসেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আস্থা ভোটে প্রধানমন্ত্রী বাইরুর হেরে যাওয়ার ফলে ফ্রান্সে রাজনৈতিক সংকট আরও গভীর হলো।

৯ মাস ধরে দায়িত্ব পালনকারী বাইরু মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেবেন বলে তার কার্যালয় অফিস জানিয়েছে। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ‘আগামী দিনে’ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

নানা সংকটের মধ্যে থাকা ফ্রান্সে সংসদে ৪৪ বিলিয়ন ইউরোর সাশ্রয় পরিকল্পনা পাস করানোর চেষ্টা করেছিলেন বাইরু। এতে সরকারি ব্যয় স্থগিত ও দুটি সরকারি ছুটি বাতিলের প্রস্তাব ছিল।

এসব উদ্যোগ ফরাসি জনগণের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি করে। ভোটের আগে এমপিদের উদ্দেশে বাইরু বলেন, সরকারকে নামানো সম্ভব। কিন্তু বাস্তবতাকে মুছে ফেলা সম্ভব নয়। ঋণের বোঝা আরও বাড়বে এবং ব্যয়ও থামবে না।

সংসদে ৩৬৪ জন এমপি বাইরুর বিরুদ্ধে ভোট দেন, আর পক্ষে যান মাত্র ১৯৪ জন। সরকার পতনের জন্য প্রয়োজনীয় ২৮০ ভোটের চেয়ে এই অনাস্থা ভোট অনেক বেশি। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায় থাকার পরই পদত্যাগে বাধ্য হচ্ছেন বাইরু।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে