সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার, রাজা বললেন আইন নিজের গতিতে চলবে

ডেস্ক, রাজনীতি ডটকম
সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য পুলিশ। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বার্কশায়ার ও নরফোকে তার বিভিন্ন ঠিকানায় তল্লাশিও চালাচ্ছে পুলিশ।

এ ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। ‘গভীর উদ্বেগে’র সঙ্গে এ ঘটনা শুনলেও আইন নিজের গতিতেই চলবে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের সন্দেহে টেমস ভ্যালি পুলিশ গ্রেপ্তার করে অ্যান্ড্রুকে। আজই তার ৬৬তম জন্মদিন।

আধুনিক ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে এই প্রথম কোনো জ্যেষ্ঠ সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হলো। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতা ও বাণিজ্য দূত থাকাকালীন স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জানা যাচ্ছে, টেমস ভ্যালি পুলিশ আগে থেকেই দুটি বিষয় খতিয়ে দেখছিল। প্রথমত, এপস্টেইনের মাধ্যমে অ্যান্ড্রুর কাছে যৌন সম্পর্কের জন্য এক নারীকে যুক্তরাজ্যে পাচার করার অভিযোগ; দ্বিতীয়ত, বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী এপস্টেইনকে সরকারি নথিপত্র ও গোপন সফরসূচি সরবরাহ করা।

টেমস ভ্যালি পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল অলিভার রাইট বলেন, পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর আমরা সরকারি পদে অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করেছি। তদন্তের নিরপেক্ষতা রক্ষা করা অত্যন্ত জরুরি। এ মামলার বিষয়ে জনসাধারণের ব্যাপক আগ্রহ রয়েছে, তাই সঠিক সময়ে আমরা পরবর্তী তথ্য জানাব।

রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু অবশ্য সবসময় দৃঢ়ভাবে তার বিরুদ্ধে আনা যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে সম্প্রতি প্রকাশিত ইমেইলগুলোতে দেখা গেছে, ২০১০ সালে দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের সময় অ্যান্ড্রু তার বিস্তারিত সফরসূচি ও রিপোর্ট এপস্টেইনকে পাঠিয়েছিলেন। নতুন প্রকাশিত নথিতে অ্যান্ড্রুর অন্তত তিনটি ছবি পাওয়া গেছে, যা রাজপরিবারের জন্য চরম অবমাননাকর বলে মনে করা হচ্ছে।

এদিকে অ্যান্ড্রুর গ্রেপ্তারে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে রাজা চার্লস বলেন, ‘আমি আগেও বলেছি এবং আবারও বলছি— এই তদন্ত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের পূর্ণ ও সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা পাবে। আমি স্পষ্টভাবে বলতে চাই— আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তদন্তের স্পর্শকাতরতা বজায় রাখা প্রসঙ্গে রাজা চার্লস বলেন, ‘যেহেতু আইনি প্রক্রিয়াটি চলমান, তাই এ বিষয়ে আমার পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা সমীচীন হবে না। এর পরিবর্তে আমার পরিবার ও আমি আপনাদের সেবায় আমাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাব।’

জানা গেছে, প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলসও রাজার এই কঠোর অবস্থানকে সমর্থন করেছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

৮ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

৯ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১০ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১২ ঘণ্টা আগে