ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচনে বড় সাফল্য মিললেও চ্যান্সেলর নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ভোটাভুটিতে প্রথম দফা হেরে বসেছিলেন। দ্বিতীয় দফার ভোটে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) প্রধান ফ্রিডরিশ ম্যার্ৎস।
মঙ্গলবার (৬ মে) জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্দেশট্যাগে এই চ্যান্সেলর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৩০ সদস্যের বুন্দেশট্যাগে ভোটাভুটিতে চ্যান্সেলর হওয়ার জন্য ন্যূনতম ৩১৬ ভোট প্রয়োজন হয়। কিন্তু প্রথম দফায় ভোটে মার্ৎস পান ৩১০ ভোট।
প্রথম দফায় মার্ৎস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে দ্বিতীয় দফায় গড়া ভোট। এবারে অবশ্য আর নিরাশ হতে হয়নি। ৩২৫ ভোট পেয়ে নতুন চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন সিডিইউ নেতা মার্ৎস।
ফেডারেল জার্মানির ইতিহাসে এই প্রথম কোনো চ্যান্সেলর বুন্দেশট্যাগে প্রথম দফায় নির্বাচিত হতে ব্যর্থ হলেন। সংবিধান অনুযায়ী, ১৪ দিনের মধ্যে সংসদে আবার নির্বাচনের সুযোগ ছিল। তবে জোটের মধ্যে আলোচনার মঙ্গলবারই দ্বিতীয় দফায় ভোটাভুটি হলে পার পেয়ে গেছেন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে জার্মানির পার্লামেন্টের ভোটে মার্ৎসের দল সিডিইউ ও খ্রিষ্টান সোস্যাল ইউনিয়নের (সিএসইউ) জোট ২০৮ আসনে জয়ী হয়। ভোটের পরে তারা হাত মেলায় বিদায়ী সরকারি দল সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) সঙ্গে।
ওই নির্বাচনে দুদল মিলিয়ে ২৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল। তা সত্ত্বেও চ্যান্সেলর নির্বাচনে এক ধাপে জয় পাননি মার্ৎস। জোটের অন্তত ১৮ জন সংসদ সদস্য তাকে ভোট দেননি।

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে