ফ্রান্সে ইবোলায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
ডিআর কঙ্গোর ইতুরি প্রদেশে ইবোলা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিল ফ্রান্সের চিকিৎসক দল। দেশের ফেরার পর তাদেরই একজনের শরীরে ইবোলার সংক্রমণ শনাক্ত হয়েছে। ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্রথমবারের মতো ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক, যিনি সম্প্রতি ইবোলা প্রাদুর্ভাবকবলিত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে মানবিক সহায়তা মিশন শেষে দেশে ফিরেছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশে ফেরার পরপরই চিকিৎসককে বিশেষায়িত হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে ভর্তি করা হয় এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের ২১ দিনের জন্য বাড়িতে কোয়ারেনটিনে থাকতে হবে। তবে ইউরোপের সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি খুবই কম বলে জানিয়েছে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্তমান প্রাদুর্ভাবের কেন্দ্র ডিআর কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলের ইতুরি প্রদেশ। সবশেষ তথ্য অনুযায়ী, ২১ জুন পর্যন্ত সেখানে এক হাজার ৪৮ জনের ইবোলা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৬৭ জন। সুস্থ হয়েছেন ১১২ জন। প্রতিবেশী উগান্ডাতেও ২০ জন আক্রান্ত ও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১৫ মে এই প্রাদুর্ভাব ঘোষণা করে এবং দুদিন পর একে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে স্বীকৃতি দেয়। বিশেষজ্ঞদের ধারণা, ভাইরাসটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই ডিআর কঙ্গোতে নীরবে ছড়িয়ে পড়েছিল। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে।

স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, এটি প্রাদুর্ভাব শুরুর প্রথম মাসেই নিশ্চিত সংক্রমণের সংখ্যার দিক থেকে ইবোলার ইতিহাসে সবচেয়ে বড় বিস্তার। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ত্রাণ তহবিলের ঘাটতি, সংঘাত এবং বিদ্রোহী তৎপরতা।

এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী বিরল বান্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাস, যার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বিজ্ঞানীদের মতে, সংক্রমিত আফ্রিকান ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে। পরে আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের তরলের সংস্পর্শে অন্যদের মধ্যে সংক্রমণ ঘটে।

জ্বর, তীব্র দুর্বলতা, মাথাব্যথা, পেশিতে ব্যথা ও গলাব্যথা দিয়ে রোগের উপসর্গ শুরু হলেও পরে বমি, ডায়রিয়া, ত্বকে র‍্যাশ এবং কিডনি ও লিভারের কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement