ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২১: ০৫
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে দুই দেশকেই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

আজ রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতি মেনে চলা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে ইসহাক দার বলেন, ‘আমরা আশা করি উভয় পক্ষই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে, যাতে সমগ্র অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।’

এসময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং সম্পৃক্ততা বাড়াতে পাকিস্তান আগামী দিনগুলোতেও তার সহযোগিতামূলক ভূমিকা পালন করে যাবে বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ায় উভয় দেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষই তাদের ইতিবাচক মানসিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের ‘চাপিয়ে দেওয়া’ লেবানন যুদ্ধবিরতিতে ইসরায়েলে অস্বস্তি-ক্ষোভ

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার আগেই বিষয়টি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ট্রাম্প ঘোষণা দেওয়ায় সরকার ও জনগণের একাংশে অসন্তোষ তৈরি হয়েছে।

৬ ঘণ্টা আগে

৭ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র— ভয়াবহ রুশ হামলায় ইউক্রেনে নিহত ১৮

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কিয়েভ জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই শুরু হয় বিস্ফোরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-ছবিতে শহরের কেন্দ্রীয় এলাকায় আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

১৬ ঘণ্টা আগে

লেবানন-ইসরায়েলে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, রাতেই কার্যকর

ট্রাম্প লিখেছেন, লেবাননের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। দুই নেতা তাদের দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৫টা থেকে ক

১৭ ঘণ্টা আগে

২ দিন আগে ছাড়পত্র পেলেও ভোট দিতে পারবেন পশ্চিমবঙ্গের ‘বাতিল’ ভোটাররা

বাদ পড়া ভোটারদের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের দিন এগিয়ে আসায় নিয়ম মেনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়। ফলে বাতিল ভোটাররা ট্রাইবুনালে ছাড়পত্র পেলেও ভোট দিতে পারবেন না— এমন পরিস্থিতি তৈরি হয়।

১৮ ঘণ্টা আগে