ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লক্ষাধিক মানুষের ভোট দেওয়ার সুযোগ উন্মুক্ত করে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে যাদের বাদ দেওয়া হয়েছিল, তাদের যদি বিশেষ ট্রাইব্যুনাল ভোট গ্রহণের দুদিন আগেও ছাড়পত্র দেয়, তাহলে তারা ভোট দিতে পারবেন।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর মামলায় এ রায় দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন এসআইআরের খসড়া তালিকা প্রকাশ করে। সেখানে ৬০ লাখ ছয় হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেসব ভোটারের তথ্য নিষ্পত্তি করেন বিচারবিভাগীয় কর্মকর্তারা। সেখান থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে ৩২ লাখ ৬৮ হাজার ১১৯ জনের, বাদ পড়েন ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩ জন।
বাদ পড়া ভোটারদের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ভোটের দিন এগিয়ে আসায় নিয়ম মেনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়। ফলে বাতিল ভোটাররা ট্রাইবুনালে ছাড়পত্র পেলেও ভোট দিতে পারবেন না— এমন পরিস্থিতি তৈরি হয়।
এমন পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায় বলছে, ভোটের দুদিন আগেও যদি কোনো ভোটারের নাম ট্রাইবুনালে পাস হয়, তিনি ভোট দিতে পারবেন। ফলে বাদ পড়া ভোটারদের অনেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে আশাবাদ তৈরি হয়েছে। তবে ভোটের আগে স্বল্প সময়ে এত লাখ মানুষের আবেদন নিষ্পত্তি করা যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
কলকাতার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে আগামী ২৩ এপ্রিল। সুপ্রিম কোর্ট বলছেন, প্রথম দফার ভোটে রাজ্যের ১৫২টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ পড়েছে, তাদের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি করে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তারা ভোট দিতে পারবেন।
অন্যদিকে এ রাজ্যে দ্বিতীয় দফা ভোট ২৯ এপ্রিল। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের ছাড়পত্র দেওয়ার সময়সীমা ২৭ এপ্রিল। ট্রাইবুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই ব্যক্তিরা ভোট দিতে পারবেন। তবে ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তারা ভোট দিতে পারবেন না।
বাদ পড়া ভোটাররা ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি জেলা প্রশাসক বা মহকুমা প্রশাসকের দপ্তরেও আবেদন করা যাবে। বিশেষ যে ট্রাইব্যুনাল এসব আবেদন যাচাই-বাছাই করবেন, সেটি গঠিত হয়েছে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে।
এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত এই এসআইআর মামলার শুনানি হয়। সেই শুনানির ভিত্তিতেই বৃহস্পতিবার রায় এলো সুপ্রিম কোর্ট থেকে।
এ রায়ের খবর পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এসআইআর নিয়ে মামলা করেছিলেন উল্লেখ করে বলেছেন, এ রায়ে তার চেয়ে বেশি খুশি আর কেউ নন। বাদ পড়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করার আহ্বানও জানিয়েছেন তিনি।

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১২ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
১৫ ঘণ্টা আগে