কাজাখস্তানে ৬৭ আরোহী নিয়ে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। খবর এএফপি, আল জাজিরা।

রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের ওই প্লেনটি বাকু থেকে যাত্রা করেছিল। এটি রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে প্লেনটি আবার বাকুর দিকেই ফিরে আসছিল।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেন রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করার পর বুধবার পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেন বাকু থেকে গ্রোজনিতে যাওয়ার সময় আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ওই প্লেনে ৬২ জন যাত্রী এবং আরও পাঁচজন ক্রু সদস্য ছিল। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১৯ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

২১ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে