মিশরে ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, নিহত ১৯ শ্রমিক

ডেস্ক, রাজনীতি ডটকম

মিশরে শ্রমিকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কায়রোর উত্তরে মেনুফিয়ায় নীল নদের ডেলটা প্রদেশের আশমাউন শহরের একটি আঞ্চলিক সড়কে স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) ভোরে এ সংঘর্ষ ঘটে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আখবার আল-ইয়ুম বলছে, শ্রমিকরা তাদের নিজ গ্রাম কাফর আল-সানাবসা থেকে কর্মক্ষেত্রে যাওয়ার সময় মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আল-আহরাম প্রকাশিত নাম এবং বয়সের তালিকা অনুসারে, বেশিরভাগ শ্রমিকই কিশোর ছিল—যাদের মধ্যে দুজন মাত্র ১৪ বছর বয়সি।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মিশরে প্রায় ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো না কোনো ধরনের শিশুশ্রমে নিযুক্ত রয়েছে। প্রায়শই এসব দুর্ঘটনার শিকার হয় গ্রামীণ এলকার অপ্রাপ্তবয়স্ক শ্রমিকেরা।

মিশরের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, শুক্রবারের দুর্ঘটনায় মাত্র তিনজন বেঁচে গেছেন এবং তাদের জেনারেল আশমাউন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিশরের শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ মিশরীয় পাউন্ড (প্রায় ৪ হাজার ডলার) পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের ২০ হাজার মিশরীয় পাউন্ড (৪০০ ডলার) দেওয়া হবে।

মেনুফিয়া প্রাদেশিক গভর্নর ইব্রাহিম আবু লেইমন বলেছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিবেগই এর মূল কারণ হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১২ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৩ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৪ ঘণ্টা আগে