গাজায় ইসরায়েলি সহিংসতা চলছেই

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসরায়েলি হামলায় নিহত ছেলের কবরে কাঁদছেন এক ফিলিস্তিনি মা। সম্প্রতি তোলা ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার এক বছর পেরিয়ে গেছে। এখনো প্রতিশোধমূলক হামলা থামানো কিংবা যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। গাজায় ইসরায়েলের নিষ্ঠুর হামলা ইতি টানতে যুক্তরাষ্ট্রসহ দেশটির পশ্চিমা মিত্ররা একরকম হাল ছেড়ে দিয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোর কোনো প্রচেষ্টাও কাজে আসছে না।

অব্যাহত আগ্রাসনে এরমধ্যে এ নিয়ে গত এক বছরে গাজায় ইসরায়েলি হামলায় ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো। একই সময়ে আহত হয়েছে অন্তত ৯৭ হাজার ৭২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এসব তথ্য জানিয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার পরিচালক আহমদ আল-কাহলুত বলেন, গোলাবর্ষণের তীব্রতা বাড়ছে। বেসামরিক লোকজন ও তাদের বাড়িঘরকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

তিনি আরো বলেন, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গত চার দিন ধরে কোনো ত্রাণ উত্তর গাজায় প্রবেশ করেনি। চলমান সংঘাতে উত্তর গাজায় বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, পশ্চিম জাবালিয়ায় বেয়ার আল-নাজা এলাকায় কেউ নড়াচড়া করলেই গুলি করছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা বলেছে, ইসরায়েলি অভিযানের কারণে উত্তর গাজায় চার লাখ লোক আটকা পড়েছে। আক্রমণের কারণে তারা আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত সাতটি স্কুলকে সরিয়ে নিচ্ছে। এছাড়া শরণার্থী শিবিরের আটটি জলের কূপের মধ্যে মাত্র দুটি এখন কাজ করছে।

এদিকে বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির তীব্র দাবি আমলে নিচ্ছে না বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজার মতো লেবাননকেও পরিণতিভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার মাধ্যমে গাজায় যে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল, তা এক রকম স্বীকার করে নিল নেতানিয়াহু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৪ ঘণ্টা আগে

খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।

৪ ঘণ্টা আগে

ফ্রান্সের কট্টরপন্থি লা পেনের প্রেসিডেন্ট প্রার্থিতায় আদালতের ‘ধাক্কা’

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ

১৫ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৯ ঘণ্টা আগে