ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকের পবিত্র নগরী নাজাফে লাখো মানুষের ঢল নেমেছে। তার মরদেহ নাজাফে পৌঁছানোর পর সেখানে এক বিশাল ও অভূতপূর্ব শোক র্যালির আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
নাজাফে অবস্থিত ইমাম আলি (রা.)-এর মাজারে খামেনির মরদেহ পৌঁছানোর পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সেখানে এক আবেগঘন ও জাঁকজমকপূর্ণ শোক র্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো ইরাকি নাগরিক ও ভক্ত তার কফিন কাঁধে করে বহন করেন এবং ধর্মীয় স্লোগান দেন।
সরকারি সময়সূচি অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনির কফিন আজ বিকেল পর্যন্ত নাজাফ শহরেই রাখা হবে। এরপর বিকেলে তার মরদেহ বহনকারী বহরটি আরেক পবিত্র নগরী কারবালার উদ্দেশ্যে রওনা হবে। সেখানেও ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাস (রা.)-এর মাজার প্রাঙ্গণে বিশেষ জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মহান এই নেতার দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি আজ বুধবার সারা দেশে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর আগে তিনিই বিমানবন্দরে উপস্থিত থেকে খামেনির মরদেহ গ্রহণ করেন।
শহীদ নেতার শেষ ইচ্ছানুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সেখানেই তার শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজনীতি/এসআর

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
২০ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে