ইউক্রেনে রাশিয়ার হামলায় ৬ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে, খবর এএফপি’র। কিয়েভ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৫ এবং ২৫ বছর বয়সি দু’জন পুরুষ এবং ৪১ বছর বয়সি একজন নারী রয়েছেন। এই হামলায় আরো তিনজন আহত হয়েছে। এ ছাড়া শনিবার ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলায় আরও তিনজন নিহত হয়েছে।

রাশিয়ার এ ক্ষেপনাস্ত্র হামলাকে ইউক্রেন আমেরিকার ট্যাকটিক্যাল ক্ষেপনাস্ত্র সিস্টেম ব্যবহার করে প্রতিহত করেছে বলে উল্লেখ করেছে।

মস্কো দাবি করেছে, তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী কিয়েভে স্থাপিত সামরিক স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করে এ হামলা চালিয়েছে।

রাশিয়া প্রায়ই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু এ ধরনের হামলা বিরল। রাজধানী কিয়েভের বিমান প্রতিরক্ষা সুরক্ষা ইউক্রেনের যেকোনো স্থানের তুলনায় বেশি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার অবসানে মস্কোর উপর চাপ প্রয়োগ করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৩ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

২০ ঘণ্টা আগে