রাজনৈতিক আশ্রয় ইস্যুর সমাধান, কূটনৈতিক সম্পর্কে ফিরল মেক্সিকো-পেরু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০০: ৩৪
২০২২ সালের ২০ ডিসেম্বর লিমায় মেক্সিকো দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা। এর আগে পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘোষণা দেয় মেক্সিকো। ছবি: সংগৃহীত

প্রায় এক বছর ধরে চলা কূটনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে আবারও সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দুই দেশ মেক্সিকো ও পেরু। পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজকে রাজনৈতিক আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ মিটিয়ে নতুন করে কূটনৈতিক সম্পর্কে ফিরল দেশ দুটি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (৭ আগস্ট) পৃথক ঘোষণায় মেক্সিকো ও পেরু জানায়, তারা আবারও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চালু করতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তের মধ্য দিয়েই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথ উন্মুক্ত হলো।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেটসি শ্যাভেজকে মেক্সিকোতে যাওয়ার জন্য নিরাপদে দেশত্যাগের অনুমতি (সেফ-কন্ডাক্ট) দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন হলে তার প্রত্যর্পণ চাওয়ার অধিকারও সংরক্ষণ করে রেখেছে পেরু। পররাষ্ট্রমন্ত্রী কার্লোস এসপা স্থানীয় সংবাদমাধ্যম আরপিপিকে জানান, বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে শ্যাভেজ সুস্থ অবস্থায় মেক্সিকোর উদ্দেশে দেশ ছাড়েন।

গত বছরের শেষ দিকে বেটসি শ্যাভেজকে রাজনৈতিক আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করলে সেটিকে সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। ওই ঘটনার পর কাস্তিয়ো ক্ষমতাচ্যুত হন এবং পরে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।

একই ঘটনায় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজ। পরে তিনি মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিলে মেক্সিকো সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। এর প্রতিবাদে পেরু মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরে দেশটির কংগ্রেস মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে।

অন্যদিকে, মেক্সিকো শুরু থেকেই দাবি করে আসছে, আন্তর্জাতিক আইনের আওতায় মানবিক বিবেচনায় শ্যাভেজকে আশ্রয় দেওয়া হয়েছে এবং এটি পেরুর অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ নয়।

রয়টার্স লিখেছে, সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনর্গঠনের উদ্যোগও নিয়েছে।

২০২৩ সালের শুরু থেকেই পেরু ও মেক্সিকোর মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের প্রতিনিধিত্ব কার্যত বন্ধ ছিল। এ সময়েও মেক্সিকো পেদ্রো কাস্তিয়োর স্ত্রী ও সন্তানদের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছিল, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বর্তমানে কাস্তিয়ো ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

বিশ্লেষকদের মতে, শ্যাভেজকে নিরাপদে মেক্সিকোতে যাওয়ার অনুমতি দেওয়া শুধু মানবিক বা আইনি পদক্ষেপ নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতাও। এর ফলে বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং লাতিন আমেরিকার বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে পেরু ও মেক্সিকোর সমন্বয় আবারও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement