নারী অধিকার খর্বের অভিযোগ

তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক, রাজনীতি ডটকম

আফগানিস্তানে নারী নির্যাতন ও তাদের মৌলিক অধিকার কেড়ে নেয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এর প্রতিক্রিয়ায় তালেবান জানিয়েছে, তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না। এই পরোয়ানাকে 'স্পষ্ট শত্রুতামূলক কাজ' এবং 'বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা' বলেও অভিহিত করেছে তারা।

হেগ-ভিত্তিক এই আদালতের বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের প্রতি মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে বিশ্বাস করার 'যুক্তিসঙ্গত কারণ' রয়েছে।

সেই সময়ে, তারা ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ এবং নারীদের অনেক চাকরি থেকে বঞ্চিত করার মতো একাধিক বিধিনিষেধ কার্যকর করেন।

আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া একজন নারী কত দূর ভ্রমণ করতে পারবে তার ওপরও বিধিনিষেধ রয়েছে এবং জনসমক্ষে নারীদের কণ্ঠস্বর উঁচু করার ওপর ডিক্রি জারি করা হয়েছে।

বিবৃতিতে আইসিসি জানায়, 'যদিও তালেবানরা সমগ্র জনসংখ্যার ওপর কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা বিশেষভাবে মেয়েদের এবং নারীদের তাদের লিঙ্গের কারণে লক্ষ্যবস্তু বানিয়েছে, তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে।'

এর আগে জাতিসংঘ এই নিষেধাজ্ঞাগুলোকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ’ বলেও অভিহিত করে।

তবে তালেবান সরকার বলে আসছে, তারা আফগান সংস্কৃতি এবং ইসলামী আইনের ব্যাখ্যা অনুসারে নারীর অধিকারকে সম্মান করে।

২০১৬ সালে আখুন্দজাদা তালেবানের সর্বোচ্চ কমান্ডার হন এবং ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর থেকে তথাকথিত ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮০-এর দশকে, তিনি আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের বিরুদ্ধে ইসলামপন্থি গোষ্ঠীগুলোর লড়াইয়ে যোগ দেন।

আর হাক্কানি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ২০২০ সালে মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনার সময় তালেবানের পক্ষে আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

৭ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

৮ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১০ ঘণ্টা আগে