ইমরান-নওয়াজ উভয়ের বিজয় দাবি

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

পাকিস্তানের সদ্য শেষ হওয়া নির্বাচনে দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ইমরান খান— উভয়ই নিজেদের বিজয়ী দাবি করেছেন। এ পর্যন্ত যতগুলো আসনের ফলাফল প্রকাশ হয়েছে, তার ভিত্তিতেই তারা এ দাবি জানাচ্ছেন। পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসনসংখ্যা ২৬৬টি। একটি ব্যতীত বাকি আসনে নির্বাচনী ভোট হয়েছে ৮ ফেব্রুয়ারি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত ২৪৫টি আসনের ফলাফল জানা গেছে। সেখানে দেখা গেছে, ৯৮টি আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই), ৬৯টি আসন পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১টি আসন। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

২৪৫টি আসনের ফলাফল প্রকাশের পর শুক্রবার রাতে লাহোরে নিজ বাসভবনের সামনে জড়ো হওয়া কর্মী সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন নওয়াজ শরিফ। সেই ভাষণেই পিএমএলএনের বিজয় ঘোষণা করেন ৭৪ বছর বয়সী এই নেতা।

নওয়াজ বলেন, ‘আজ আরও একবার প্রমাণিত হলো যে একক দল হিসেবে পাকিস্তান মুসলিম লীগ দেশের বৃহত্তম রাজনৈতিক দল। এখন আমাদের দায়িত্ব হলো— নানান সংকটের যে ঘূর্ণিতে বর্তমানে আমাদের দেশ রয়েছে, সেখান থেকে পাকিস্তানকে উদ্ধার করা।’

নিজ বক্তব্যে পিটিআইয়ের নাম উল্লেখ না করে দলটির বিজয়ী প্রার্থীদের পিএমএলএনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছেন নওয়াজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী, যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে পিএমএলএনের পক্ষ থেকে তাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য দাওয়াত দিচ্ছি।’

নওয়াজ শরিফের ভাষণ প্রদানের অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের একটি অডিও-ভিজ্যুয়াল রেকর্ড পোস্ট করে পিটিআই। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) সহায়তায় প্রস্তুত করা সেই ভিডিওতে এই নেতাকে বলতে শোনা যায়, ‘আমার প্রিয় পাকিস্তানবাসী, আমি আপনাদের ওপর আস্থা রেখেছিলাম এবং দলে দলে ভোট প্রদানের মাধ্যমে আপনারা সেই আস্থার সম্মান জানিয়েছেন। যেভাবে আপনারা পিটিআইকে সামনে এগিয়ে নিয়ে গেছেন, তা সবাইকে স্থম্ভিত করে দিয়েছে।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। নওয়াজ শরিফ সবসময়ই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এবারও (পিএমএলএনকে বিজয়ী ঘোষণা করার মাধ্যমে) তিনি তা ই করছেন। তারা আমাদের চেয়ে এখনও ৩০টি আসন পিছিয়ে আছে, অথচ দাবি করছে যে তারা বিজয়ী হয়েছে।’ সূত্র : রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৪ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৬ ঘণ্টা আগে

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতার নতুন বার্তা চীনের

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স

১৭ ঘণ্টা আগে

ন্যাটোতে বুলেটসহ রিভলভার উপহার এরদোয়ানের!

ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ

১৭ ঘণ্টা আগে