ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো উত্তর ইসরাইলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থি গোষ্ঠীটি। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।
এবার ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এতোদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরাইলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরাইলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ।
রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরাইলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরাইলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। বলা হচ্ছে, এই এলাকায় প্রায় ২ লাখ ইসরাইলি নাগরিকের বাস।
এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে। গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, ২৪ ঘন্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা। গত সপ্তাহে উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
১৮ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
১৯ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
২১ ঘণ্টা আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
২১ ঘণ্টা আগে