নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

ডেস্ক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ ৫৫ বছর বা তদুর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে। আজ শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়মে ৫৫ বছর বা তদুর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। আইসিপি বিভাগ জানিয়েছে, যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।

অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরো একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন।

এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয়, অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।

অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলার জন্যই এই ভিসা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

২১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১ দিন আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে