ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অধিকৃত হাইফা শহরে অবস্থিত ইসরাইলি চ্যানেল ১৪-এর লাইভ সম্প্রচারের সদরদপ্তরকে মিসাইল হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে। শনিবার আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ইসরাইলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদরদপ্তরে হামলা চালায়। এর জবাবেই মূলত ইরান ইসরাইলি সংবাদমাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি-তে ইসরাইলের ওই হামলাকে ‘মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে তেহরান।তারা বলেছে, এই হামলা ইসরাইলি শাসকগোষ্ঠীর অপরাধপ্রবণতা ও আন্তর্জাতিক নীতির প্রতি অবজ্ঞা আবারও প্রমাণ করেছে।
তবে, ইসরাইলি হামলার কিছুক্ষণ পরেই আইআরআইবি সদরদপ্তরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনার পর ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে চ্যানেল ১৪-এর সম্প্রচার কেন্দ্রে হামলা চালায়। যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, শনিবারও (২১ জুন) ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ইসরইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এমনটা জানিয়েছে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইতোমধ্যে ইসরাইলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরাইলের কোথায় সেগুলো আঘাত হানতে পারে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আইডিএফ। সূত্র: মেহের নিউজ

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।
১৬ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের
১৭ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
১৯ ঘণ্টা আগে