ইরানের সব ফ্লাইট বাতিল করলো এমিরেটস এয়ারলাইন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরান চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন। মঙ্গলবার (৮ অক্টোবর) এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের জন্য ইরানে সব ধরনের ফ্লাইট পরিচালনা বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত জানালো এমিরেটস। গত ১ অক্টোবর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামাস ও হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এই হামলা চালায় তেহরান। ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনা সামগ্রিকভাবে আকাশপথ ও আঞ্চলিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং ফ্লাইট চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে।

এদিকে, ইসরায়েলের হাইফা শহরে বড় ধরনের রকেট হামলা চালিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবানন থেকে প্রায় ৮৫টি প্রোজেক্টাইল উৎক্ষেপণ শনাক্ত করেছে। প্রোজেক্টাইলগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি মিডিয়া বলছে, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর থেকে হাইফা শহরে চালানো সবচেয়ে বড় হামলা ছিল এটি।

ইসরায়েলের চ্যানেল ১২ বলেছে, শহরটিতে কমপক্ষে পাঁচটি রকেট আঘাত হেনেছে। হাইফার মেয়র জানিয়েছেন, উপসাগরীয় এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৪ ঘণ্টা আগে

খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।

৪ ঘণ্টা আগে

ফ্রান্সের কট্টরপন্থি লা পেনের প্রেসিডেন্ট প্রার্থিতায় আদালতের ‘ধাক্কা’

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ

১৫ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৯ ঘণ্টা আগে