রাফায় ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি আক্রমণে হামাস নির্মূল হবে না; বরং তা নৈরাজ্য উসকে দেবে।

গতকাল রোববার ব্লিঙ্কেন এ কথা বলেন। রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলা না চালাতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেবির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ ফোনালাপে রাফায় ইসরায়েলের সম্ভাব্য বড় আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা হানেবিকে জানিয়ে দিয়েছেন সুলিভান।

ফোনালাপ নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, রাফায় সম্ভাব্য একটি বড় ইসরায়েলি স্থল অভিযান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের উদ্বেগের কথা সুলিভান আবার বলেছেন। রাফায় ১০ লাখের বেশি মানুষের আশ্রয় রয়েছে।

হোয়াইট হাউস আরও বলেছে, হানেবি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগকে বিবেচনায় নিচ্ছে ইসরায়েল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ইতিমধ্যে তিন লাখ ফিলিস্তিনি এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ সতর্ক করে বলেছে, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সেখানে থাকা উদ্বাস্তুদের ওপর একটি বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। সেখানে অনেকেই নিদারুণ পরিবেশে থাকছেন।

ইসরায়েল বলেছে, তারা রাফায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা ন্যূনতম রাখার চেষ্টা করছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে ব্লিঙ্কেন বলেন, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সম্ভাব্যভাবে অবিশ্বাস্য চড়া মূল্য নিয়ে আসতে পারে। এমনকি রাফায় একটি বড় আক্রমণ হামাসের হুমকির অবসান ঘটাতে পারবে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৬ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

২০ ঘণ্টা আগে