ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানির পক্ষে চীন, হামলার নিন্দা

ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় দ্রুত ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চলমান আলোচনার সময় যুক্তরাষ্ট্রের ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুঁজে নিতে হবে। বেইজিং ইরানের পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের বৈধ অধিকারের প্রতি সম্মান জানায়।

এর আগে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে বেইজিং একে ‘জঙ্গলের আইন’-এর সঙ্গে তুলনা করে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, চীন-ইরান ঐতিহাসিক বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় বেইজিং পূর্ণ সমর্থন জানায় এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থরক্ষায় পাশে থাকবে।

ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং সংঘাত যেন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে।

এ ছাড়া ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে আলাদা ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থাকে কার্যকর করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি খাতেও। মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকোচনের আশঙ্কায় চীনা কোম্পানিগুলো উৎপাদন সমন্বয় শুরু করেছে। জেজিয়াং পেট্রোকেমিক্যাল করপোরেশন দৈনিক ২ লাখ ব্যারেল উৎপাদনক্ষম একটি ক্রুড ওয়েল ইউনিট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির এক প্রতিনিধির মতে, মার্চে এক মাসব্যাপী ওভারহলের ফলে তেল পরিশোধন ক্ষমতা প্রায় ২০ শতাংশ কমবে। দৈনিক ৮ লাখ ব্যারেল পরিশোধনক্ষম এই রিফাইনারিটি চীনের বৃহৎ শোধনাগারগুলোর একটি। ফেব্রুয়ারিতে সক্ষমতার চেয়েও বেশি উৎপাদন হয়েছিল বলে জানা গেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃত বেড়ে ৫৮৯, নিখোঁজ প্রায় ৫০ হাজার

সরকার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন। তাদের তথ্য সংগ্রহে চালু করা একটি ওয়েবসাইটে শুক্রবার সকাল পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের নাম তালিকাভুক্ত হয়েছে। ফলে চলমান বিপর্যয়ে উদ্বেগ আরও বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

রুশ বন্দিদশা থেকে মুক্ত হলেন ইউক্রেনের ১৬০ সেনা

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্ত হওয়া তাদের ১৬০ জন সেনার সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন। তারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য। এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া,

১৬ ঘণ্টা আগে

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১৭ ঘণ্টা আগে