পদার্থে নোবেল পেলেন হপফিল্ড-হিনটন

ডেস্ক, রাজনীতি ডটকম

পদার্থবিজ্ঞানে ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী। তারা হলেন— জন জে. হপফিল্ড ও জেফরি ই. হিনটন। মঙ্গলবার (০৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।

নোবেল কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তারা এ পুরস্কার পেলেন।

জন হপফিল্ড ১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। নিউইয়র্কের করনেল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে পিএইচডি অর্জন করেন। তিনি নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আর জেফরি হিনটনের জন্ম ১৯৪৭ সালে লন্ডনে। তিনি ১৯৭৮ সালে যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে অর্থনীতিকে এ পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। উইলে এটি অন্তর্ভুক্ত ছিল না। বিজয়ীরা একটি সনদ, একটি গোল্ড মেডেল ও চেক পেয়ে থাকেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আজ কারবালায় আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর

৪ ঘণ্টা আগে

খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।

৪ ঘণ্টা আগে

ফ্রান্সের কট্টরপন্থি লা পেনের প্রেসিডেন্ট প্রার্থিতায় আদালতের ‘ধাক্কা’

আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ

১৫ ঘণ্টা আগে

পর্যটকদের জন্য সৌদির ‘প্যাকেজ ভিসা’, এক আবেদনেই ভিসা-টিকিট-হোটেল

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।

১৯ ঘণ্টা আগে