ফিলিপাইনে সুপার টাইফুন ‘ফাং-ওং’র আঘাত, প্রাণ গেল ২ জনের

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বহু এলাকা। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।

রোববার (৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে ফিলিপাইনের আবহাওয়া অধিদফতর পাগাসা জানায়, লুজন দ্বীপের অরোরা প্রদেশে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হানে ‘ফাং-ওং’। প্রবল বাতাস ও ভারি বৃষ্টিতে উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে।

ঝড়ের প্রভাবে অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলের বহু গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অন্তত দশ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

‘ফাং-ওং’, যা স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত, সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তাইওয়ান প্রণালির দিকে এগোবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারের মধ্যে পশ্চিম তাইওয়ান উপকূলে পৌঁছে এটি দুর্বল হয়ে পড়তে পারে।

এর আগে গত সপ্তাহে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন ‘কালমেইগি’, যাতে প্রাণ হারান দুই শতাধিক মানুষ এবং গৃহহীন হন লাখো মানুষ।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement