লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, ৪ থাই নাগরিকসহ নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, লেবানন আক্রমণ করার পর থেকে ইসরায়েলে সবচেয়ে মারাত্মক আন্তঃসীমান্ত হামলা ছিল এটি। ইসরায়েলের উত্তরের শহর মেতুলায় একটি কৃষি এলাকায় বিস্ফোরণ ঘটে।এতে চার থাই শ্রমিক এবং একজন ইসরায়েলি কৃষক নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে প্রায় ২৫টি রকেট হামলার প্রতিবেদন করেছে। রকেটগুলো উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফার উপকণ্ঠে একটি জলপাইগাছে আঘাত হানে।

ইসরায়েলের প্রধান জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, ওই হামলায় একজন ৩০ বছর বয়সি পুরুষ ও ৬০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন।এ ছাড়া আরো দুইজন আহত হয়েছেন।

হিজবুল্লাহ এবং হামাস উভয়কে ইসরায়েলের আঞ্চলিক প্রতিপক্ষ ইরান সমর্থন করে। হিজবুল্লাহ তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারের রকেট হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার লেবানন থেকে ৯০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলে হাজার হাজার রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হিজবুল্লাহ। গাজায় ভয়ংকর ইসরায়েলি প্রতিশোধমূলক হামলার জবাবে এই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসা শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, নিহত চার থাই ছাড়াও রকেটের আগুনে আরো একজন থাই কৃষিকর্মী আহত হয়েছেন। ক্রমাগত সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের কথা চিন্তা করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান মারিস।

এদিকে ইসরায়েল লেবাননজুড়ে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ জঙ্গিদের লক্ষ্য এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ২৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১৬ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

১৭ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১৯ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১৯ ঘণ্টা আগে