৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
লিবিয়া উপকূলে নৌকাডুবি। ফাইল ছবি

ইউরোপের উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

পূর্ব লিবিয়ায় অভিবাসীদের গতিবিধি নজরদারি করে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। সংস্থাটির বরাত দিয়ে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ১২ জুন দেশটির পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় এলাকায় ভয়াবহ এ নৌকাডুবির ঘটনা ঘটে।

লিবিয়ার কোস্ট গার্ড এবং পূর্বাঞ্চলীয় তোব্রুক শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সমুদ্রের তীরে ভেসে আসা বেশ কিছু মরদেহ তারা উদ্ধার করেছে। কোস্ট গার্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দলগুলো সাদা রঙের বডি ব্যাগে করে মরদেহগুলো তীরে নিয়ে আসছে।

এবিসি নিউজ বলছে, উন্নত জীবনের আশায় উত্তর আফ্রিকা থেকে ইউরোপের উপকূলে পৌঁছানোর জন্য লিবিয়া উপকূল অন্যতম প্রধান একটি পয়েন্ট। মানব পাচারকারীরা আকারে খুব ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় অভিবাসন প্রত্যাশীদের গাদাগাদি করে তুলে দেয়, ফলে এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রতিনিয়ত শত শত মানুষের মৃত্যু হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মের মধ্যে মধ্য-ভূমধ্যসাগরীয় রুটে ৮০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। আর গত বছর এই একই রুটে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে ন্যাটোর সহায়তায় গণঅভ্যুত্থানে দীর্ঘকালের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতন ঘটে; এর পর থেকে লিবিয়ায় চরম রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা এবং পশ্চিম এশিয়া থেকে যুদ্ধ ও দারিদ্র্যের কারণে পালিয়ে আসা লোকজনের ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে লিবিয়া।

এবিসি নিউজ বলছে, ছয়টি দেশের সঙ্গে লিবিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে। দেশটির অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে মানব পাচারকারীরা সীমান্ত দিয়ে সহজেই অভিবাসন প্রত্যাশীদের ভেতরে নিয়ে আসছে এবং তাদের রাবারের নৌকা বা ত্রুটিপূর্ণ প্লাস্টিকের জলযানে করে সাগরে ভাসিয়ে দিচ্ছে।

সমুদ্রে কোস্ট গার্ডের হাতে আটক হওয়া কিংবা লিবিয়ায় ফেরত পাঠানো অভিবাসন প্রত্যাশীদের সরকারি ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রগুলোতে রাখা হয়। জাতিসংঘের তদন্তকারীদের মতে, এসব কেন্দ্রে জোরপূর্বক শ্রম, মারধর, ধর্ষণ ও নির্যাতনের মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যা মূলত মানবতাবিরোধী অপরাধের শামিল।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement