ইরানে তিন সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুর পর দেশটির সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই দেশ পরিচালনা করবে।

সাংবিধানিক বিধান অনুযায়ী গঠিত এ কাউন্সিলে অন্তর্ভুক্ত হয়েছেন প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিল-এর সদস্য ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি। তাকে এই দায়িত্বে নিশ্চিত করেছে ইরানের শক্তিশালী সালিশি সংস্থা এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল।

কাউন্সিলের অন্য দুই সদস্য হলেন—ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। এজেই দেশটির কট্টরপন্থী আলেম হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত এই কাউন্সিলের মাধ্যমেই গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে মার্কিন হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা আঘাত

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

৫ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০

ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।

৬ ঘণ্টা আগে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী

১১ ঘণ্টা আগে

ইরান-ইসরায়েল ইস্যুতে ভ্যান্স-রুবিওর কণ্ঠে ভিন্ন সুর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তিকে সামনে রেখে ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে গত এক সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে ভিন্ন সুর শোনা গেছে।

১৫ ঘণ্টা আগে