১৭১ আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরানের পিটিআই

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ১৭১টি আসনের ফলাফলে এ গিয়ে রয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ১৭১টি আসনের মধ্যে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭৪টি আসন। নওয়াজ শরীফের মুসলিম লীগ-এন পেয়েছে ৫০টি আসন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৪০টি আসন। এমকিউএম-পি পেয়েছে পাঁচটি আসন। জেইউআই-এফ পেয়েছে একটি আসন। আর অন্যান্য দলগুলো পেয়েছে একটি আসন।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কারাগারে বন্দি থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি ইমরান খান। এ ছাড়া তার দলকে নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। ফলে ইমরানের দলের লোকেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও তারা বাজিমাত করেছে।

পাকিস্তানে গতকাল জাতীয় পরিষদের ২৬৬টি আসনে ভোটাভুটি হয়েছে। জাতীয় পরিষদে মোট আসন হলো ৩৩৬টি। ২৬৬টিতে ভোট হলেও বাকি আসনগুলো নারী ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত।

কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায়— তাহলে সংরক্ষিত সহ মোট ১৭২টি আসন পেতে হবে। সে হিসেবে যদি পিটিআই এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের নির্বাচন হওয়া আসনগুলো থেকে অন্তত ১৫০টি আসনে জয় পেতে হবে।

পিটিআই গতকাল সন্ধ্যায় জানিয়েছিল, তারা ১৫০টি আসনে এগিয়ে আছে। তবে প্রাপ্ত ফলাফল থেকে জানা যাচ্ছে, মুসলিম লীগ-এনের সঙ্গে তাদের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

গতকাল প্রাথমিক ফলাফল পাওয়ার পর পিটিআই জানায়, এবার তারা এককভাবে সরকার গঠন করবে। সরকার গঠনে অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট গঠন করতে হবে না। তবে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল জানিয়েছে, তারা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারাই সরকার গঠন করবে।

যদিও এখন পর্যন্ত কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে শেষ পর্যন্ত দেশটিতে জোট সরকার গঠিত হতে পারে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, এমটিআই

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদন নিয়ে ওয়াশিংটন-কিয়েভ ‘রাজনৈতিক সমঝোতা’

ইউক্রেন ও যুক্তরাষ্ট্র পিএসি-৩ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলোর গুরুত্বপূর্ণ সরবরাহ আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছাবে।

১৪ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৬ ঘণ্টা আগে

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতার নতুন বার্তা চীনের

সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পারমাণবিক সক্ষমতার নতুন অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে চীন। বিশ্লেষকেরা বলছেন, এ পরীক্ষার মাধ্যমে শুধু ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতাই নয়, বরং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পরিচালনা, নিয়ন্ত্রণ ও গোপন যোগাযোগ ব্যবস্থার মতো অত্যন্ত স্পর্শকাতর স

১৭ ঘণ্টা আগে

ন্যাটোতে বুলেটসহ রিভলভার উপহার এরদোয়ানের!

ন্যাটো শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের মধ্যে স্মারক, শিল্পকর্ম বা সাংস্কৃতিক উপহার বিনিময়ের রেওয়াজ পুরনো। কিন্তু এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত সম্মেলন শেষে অতিথি নেতাদের হাতে উপহার তুলে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। কূটনৈতিক মহলে তার এ উপহার বিস্ময়ের জ

১৭ ঘণ্টা আগে