ইরানকে ইসরায়েলে পাল্টা হামলা না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের সর্বশেষ হামলার প্রতিশোধ না নিতে ইরানকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান যদি আবারও জবাব দিতে চায়, তাহলে আমরা প্রস্তুত থাকব এবং ইরানকে তার পরিণতি ভোগ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে এই সরাসরি হামলা-পাল্টা হামলা এখানেই শেষ হওয়া উচিত। ওয়াশিংটন লেবাননে যুদ্ধের অবসান নিশ্চিত করার প্রচেষ্টার নেতৃত্ব দিতে এবং আটক জিম্মিদের প্রত্যাবর্তনের বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি অর্জনের চেষ্টা করার জন্য প্রস্তুত।

এর আগে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উপর ইসরায়েলের আক্রমণের জবাব দিতে তারা প্রস্তুত। ইরানি রেভ্যুলশনারি গার্ডের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত সংস্থাটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কোনো সন্দেহ নেই ইসরায়েল তার কৃতকর্মের যথাযত প্রতিক্রিয়া পাবে।

ইরানে অনেকটা ‘প্রতীকী হামলা’ চালিয়ে দায় সাড়েছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরাইয়েলি বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উত্পাদন কেন্দ্রগুলোতে আঘাত করেছে যেখানে তৈরি ক্ষেপণাস্ত্র ইরান গত বছর ইসরায়েলে ছুঁড়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে গতরাতের হামলায় তারা ইরানি আকাশ প্ররিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।

যদিও তেহরানের আকাশে ইসরায়েলি ড্রোন প্রতিহত করার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলছে আক্রমণগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে কিছু জায়গায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১৮ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

১৯ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

২১ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

২১ ঘণ্টা আগে