ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স মাইকেল ম্যালরয় মনে করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হলেও তেহরান যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেবে—এমন সম্ভাবনা খুবই কম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনিকে হত্যা করা হলে তা ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ‘রেজিম টেকডাউন’ প্রচেষ্টা হিসেবে দেখা হতে পারে। তবে ইরানের ক্ষমতার কাঠামো ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি জটিল।
ম্যালরয়ের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় ক্ষমতা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু ইরানে শুধু সর্বোচ্চ নেতা নন, ধর্মীয় প্রতিষ্ঠান, সামরিক বাহিনী, আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থাসহ একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে। ফলে একজন নেতাকে সরিয়ে দিলেই পুরো ব্যবস্থার পতন ঘটবে—এমনটা ভাবা বাস্তবসম্মত নয়।
সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে তিনি সতর্ক করে বলেন, খামেনিকে হত্যা করা হলে ইরান যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকারের বদলে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং অঞ্চলকে বৃহত্তর সংঘাতে ঠেলে দিতে পারে।
ম্যালরয়ের মতে, ইরানের হাতে বিপুলসংখ্যক ড্রোন রয়েছে এবং তারা এগুলো ব্যাপক হারে উৎপাদন করতে সক্ষম। তাঁর দাবি, ইরান বহু বছর ধরে রাশিয়াকেও ড্রোন সরবরাহ করছে। যদিও এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা তুলনামূলক সহজ, তবুও একসঙ্গে বিপুলসংখ্যক ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দেওয়া সম্ভব—যা উপসাগরীয় দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হতে পারে।

আল জাজিরা জানিয়েছে, সেন্টকমের এ ঘোষণার পরপরই দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলা হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
৫ ঘণ্টা আগে
ভূ-কম্পনের ৪০ ঘণ্টা পেরিয়ে পেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও, উদ্ধারকাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা।
৬ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে শুক্রবার মধ্যরাতে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে জাহাজে ইরানের হামলাকে 'অযৌক্তিক আগ্রাসন' বলে উল্লেখ করেছে তারা। নতুন করে এ হামলার ঘটনায় সম্প্রতি দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি চুক্তিকে সামনে রেখে ঐক্যবদ্ধ অবস্থানের বার্তা দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে গত এক সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে ভিন্ন সুর শোনা গেছে।
১৫ ঘণ্টা আগে