ইয়েমেনের বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা, নিহত ৯

ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের রাজধানী এবং একটি বন্দর শহরকে ঘিরে ইসরায়েল তীব্র ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলে হুতি-নিয়ন্ত্রিত মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলের দাবি, তারা হুতি বিদ্রোহী গোষ্ঠীর ‘সামরিক অবস্থানে’ এই হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলের দিকে ছোড়া হুতি গোষ্ঠীর একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এর পরেই আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম উপকূলীয় অঞ্চলে এবং ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের সামরিক অবস্থানে আক্রমণ করেছে ইসরায়েল।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হামলা করা লক্ষ্যবস্তুগুলো হুতি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে থাকে।’

ইয়েমেনের হুতি দ্বারা পরিচালিত আল মাসিরাহ টিভি বলেছে, ইসরায়েলি হামলায় আস-সালিফ বন্দরে সাত জন নিহত হয়েছে এবং বাকিরা রাস ইসা তেল স্থাপনায় দুটি হামলায় মারা গেছে। এগুলো পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

আল মাসিরাহ প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার ভোরে সানা এবং বন্দর শহর হোদেইদাহতে আক্রমণাত্মক অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হযেছে। আর হোদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি আক্রমণাত্মক হামলা চালায় ... এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তার বাহিনী সানায় বন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ হুতি সামরিক সাইটগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েল এর আগে জুলাই ও সেপ্টেম্বর মাসে হোদেইদাহ আক্রমণ করেছিল, তখন অন্তত চারজন নিহত হয়েছিল। সূত্র : আলজাজিরা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

২১ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১ দিন আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে