ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি রেখেছি : নেতানিয়াহু

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে বলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার পর তিনি মন্তব্য করেন। এছাড়া ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন নেতানিয়াহু। রোববার (২২ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর ইসরায়েলি জনগণের উদ্দেশে হিব্রু ভাষায় এক ভিডিওবার্তা দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি জানান, এই মার্কিন সামরিক অভিযান সম্পূর্ণভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে।

তিনি বলেন, গত ১৩ জুন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যে অভিযান শুরু করেছিল, তা যুক্তরাষ্ট্র এখন সম্পূর্ণ করে ফেলেছে। অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম— ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, যেভাবেই হোক। আমি সেই প্রতিশ্রুতি রেখেছি।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেন এবং অভিনন্দন জানান। নেতানিয়াহু বলেন, “ওই ফোনালাপ অত্যন্ত উষ্ণ ও আবেগপূর্ণ ছিল। ট্রাম্প আমাকে, আমাদের সেনাবাহিনীকে এবং পুরো জাতিকে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে ধন্যবাদ জানিয়েছি।”

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মার্কিন পাইলট নিহত

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।

১৬ ঘণ্টা আগে

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১৭ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৯ ঘণ্টা আগে