ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ফাঁস হওয়া এক মার্কিন গোয়েন্দা নথিতে। জানা গেছে, ইরানে প্রতিশোধ নিতে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন দুইটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এনিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন।
সিএনএন বলছে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত এমন একজন ব্যক্তি নথি ফাঁসের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নথি ফাঁস হওয়ার এই ঘটনা গভীর উদ্বেগের। প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলোতে ১৫ এবং ১৬ অক্টোবর তারিখ ছিল। বার্তা-আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মিডল ইস্ট স্পেকটেটর নামে এক অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে অনলাইনে ছড়িয়ে পরে।
নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার 'ফাইভ আইস' মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল। ফাইভ আইস জোট হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রণীত হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
২১ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১ দিন আগে