টোকিওতে বিশ্বরেকর্ড, এক টুনা ৩৮ কোটি টাকায় বিক্রি!

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২: ২২
২৪৩ কেজি ওজনের এই টুনা মাছটি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি টাকায়। ছবি: সংগৃহীত

জাপানের টোকিওর তয়োসু মাছের বাজারে ২০২৬ সালের প্রথম নিলামে একটি ব্লুফিন টুনা রেকর্ড দামে বিক্রি হয়েছে। নিলামে ২৪৩ কেজি ওজনের এই টুনা মাছটির দাম ওঠে ৫১০ মিলিয়ন ইয়েন, যা মার্কিন মুদ্রায় প্রায় ৩.১ মিলিয়ন ডলার এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা।

নববর্ষের প্রথম দিনে টুনার নিলাম জাপানের দীর্ঘদিনের ঐতিহ্য। গত শনিবার (৩ জানুয়ারি) ছিল তয়োসু বাজারে এ বছরের প্রথম নিলাম। আর এই নিলামেই রেকর্ড দামে বিক্রি হলো ব্লুফিন টুনাটি।

মাছটি কিনেছেন জনপ্রিয় সুশি চেইন ‘সুশি ঝানমাই’-এর মালিক কিয়োশি কিমুরা। তিনি এর আগেও একাধিকবার এই নিলামে সর্বোচ্চ দামে মাছ কিনে আলোচনায় এসেছেন। এবার তিনি নিজের ২০১৯ সালের রেকর্ডও ভেঙেছেন।

নিলাম শেষে কিয়োশি কিমুরা জানান, তিনি তুলনামূলক কম দামে মাছটি কিনতে চেয়েছিলেন, তবে দর দ্রুত বাড়তে থাকে। নিলামের সময় মাছের রং, মাংসের গঠন ও চর্বির পরিমাণ বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়। তার ভাষায়, ‘টুনাটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হবে। একেবারে টাটকা।’

তিনি আরও বলেন, আকারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও এটি জাপানের ঐতিহ্যের অংশ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবেই মাছটি কেনা হয়েছে। নববর্ষের নিলামে সাধারণত ওমা অঞ্চলের ব্লুফিন টুনার দাম অন্য সময়ের তুলনায় অনেক বেশি হয়ে থাকে।

জাপানের আওমোরি এলাকায় ধরা পড়া এই টুনাটির প্রকৃত ওজন ছিল ২৭৬ কেজি, পরে তয়োসু বাজারে আনা হলে ওজন কিছুটা কমে যায়। নিলামে প্রতি কেজি টুনার দাম পড়ে প্রায় ২.১ মিলিয়ন ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজির দাম প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

টোকিও অলিম্পিক ২০২০ উপলক্ষে ঐতিহ্যবাহী সুকিজি মাছের বাজার বন্ধ করে সেটিকে অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহার করা হয়। এরপর থেকেই টুনা নিলাম স্থানান্তরিত হয়েছে তয়োসু মাছের বাজারে। সুকিজি বাজারে থাকাকালীন সময়েও কিয়োশি কিমুরা একাধিকবার টুনার নিলামে রেকর্ড গড়েছেন।

২০১৭ সাল পর্যন্ত টানা ছয় বছর তিনি সর্বোচ্চ দামে টুনা কিনে নজির সৃষ্টি করেন। যদিও গত বছর ভিন্ন একটি রেস্তোরাঁর মালিক তার সেই ধারাবাহিকতা ভেঙে দেন। এর আগে ২০১৩ সালে কিয়োশি কিমুরা ২২২ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা কিনেছিলেন, যার দাম ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকারও বেশি। নিলামে সর্বোচ্চ দর হাঁকানো এখন অনেকটাই তার পরিচয়ে পরিণত হয়েছে।

গত শনিবার রেকর্ড দামে কেনা টুনাটি তিনি নিজের একটি রেস্তোরাঁয় পরিবেশন করবেন বলে জানিয়েছেন। এক সময় অতিরিক্ত মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের কারণে ব্লুফিন টুনা বিলুপ্তির ঝুঁকিতে পড়লেও সংরক্ষণমূলক উদ্যোগের ফলে বর্তমানে এর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement