ইসরায়েলে নিহত ৩, ইরানে প্রাণহানি আরেক পরমাণু বিজ্ঞানী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১: ০৯

ইরান-ইসরাইল চলমান সংঘাত মঙ্গলবার ১২তম দিনে পৌঁছেছে। এদিনও চলছে উভয় পক্ষের হামলা। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে তিনজন এবং ইরানে এক পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, তেহরানে ইসরায়েলি হামলায় পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবেরকে হত্যা করা হয়েছে। ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের মূল সড়কে তার ওপর হামলা হয়।

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এদিন ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ সকাল থেকে ইসরায়েল জুড়ে তৃতীয় দফায় বেজেছে সাইরেন। এরই মধ্যে ইসরায়েলে চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সতর্কতা পাওয়া মাত্রই অবশ্যই সবাইকে সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১৫ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৬ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৮ ঘণ্টা আগে