ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের পরিকল্পিত হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তার এ মৃত্যু বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
একইসঙ্গে ইসরায়েলবিরোধী বাহিনীর প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন তিনি।
শনিবার (১৯ অক্টোবর) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায়। খবরে বলা হয়, হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনার দুদিন পর মুখ খুললেন খামেনি।
ইরানের সর্বোচ্চ এই নেতা সিনওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এরপরেও এই সংগঠন তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু সত্ত্বেও হামাস জ্যান্ত আছে এবং থাকবে।
বুধবার (১৬ অক্টোবর) হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। দক্ষিণ গাজার রাফায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় পলিটিক্যাল প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতে, গত ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড তথা মূল পরিকল্পনাকারী তিনিই ছিলেন। সেদিন গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। এছাড়া অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
২১ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১ দিন আগে