ডেস্ক, রাজনীতি ডটকম

ডেমোক্র্যাট দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ইরানে আমেরিকা যে হামলা চালিয়েছে তা চরমভাবে অসাংবিধানিক। স্থানীয় সময় শনিবার ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রের ইরানে হামলার খবর সমর্থকদের দেন। এই খবরে সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলেন, ‘আর যুদ্ধ নয়।’
স্যান্ডার্স বলেন, ‘আমি একমত। আর আমি আপনাদের কিছু বলতে চাই। এই খবরটা শুধু ভীতিকরই নয়, বরং এটি চরমভাবে অসাংবিধানিক। আপনারা সবাই জানেন, কেবল মার্কিন কংগ্রেসেরই এই দেশকে যুদ্ধে পাঠানোর ক্ষমতা আছে। প্রেসিডেন্টের সেই অধিকার নেই।’
শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালের এক পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ফোর্দো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে। বর্তমানে হামলায় অংশ নেওয়া সব বিমান ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। সফল অভিযানের জন্য মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বের আর কোনো সেনাবাহিনী এমন অভিযান চালাতে পারত না। এখন শান্তির সময়।’
আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারি বোমার আঘাতে মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।
তবে ট্রাম্পের এই দাবি নিয়ে ইরানের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

নিহত পাইলট যে বিমানে ছিলেন, সেটি পিটি এএমএ নামে একটি বিমান সংস্থার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি পাপুয়ার দুর্গম এলাকায় খাদ্য, জ্বালানি ও ডাক পরিবহন সেবা দিয়ে থাকে।
১৭ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের
১৭ ঘণ্টা আগে
দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
১৯ ঘণ্টা আগে