সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

ডেস্ক, রাজনীতি ডটকম
বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

শ্রমিক ইউনিয়ন, কৃষক এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের মদদপুষ্ট এই বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবি করা হচ্ছে। গত ৫০ দিন ধরে চলা এই সড়ক অবরোধের কারণে দেশের বিভিন্ন অংশে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে এবং দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেন, ‘দেশের সড়কগুলো অবরোধ মুক্ত করতে আমি জরুরি অবস্থা (স্টেট অব এক্সেপশন) জারির নির্দেশ দিয়েছি। বলিভিয়ার নাগরিকরা এমন অবরোধের জিম্মি হয়ে থাকতে পারে না, যা তাদের কাজ করা, পড়াশোনা করা, চিকিৎসা সেবা নেওয়া, নিত্যপণ্য সংগ্রহ করা এবং পরিবারে আহার জোগানোর পথে বাধা সৃষ্টি করে।’

প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট পাজ জানান, এই পদক্ষেপের ফলে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক বাহিনী এবং পুলিশের জন্য পথ সুগম হলো। তিনি বলেন, এই জরুরি অবস্থা ঘোষণার উদ্দেশ্য হলো বলিভিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ‘পুনরুদ্ধার’ করা, যেখানে তার ভাষায় ‘সংগঠিত গোষ্ঠীগুলো দেশকে অচল করে দিতে ক্রমাগত সহিংস হচ্ছে’।

গত মাসে প্রেসিডেন্ট পাজ একটি আইন অনুমোদন করেছিলেন যা অভ্যন্তরীণ সংঘাতগুলোতে সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করার অনুমতি দেয়। যদিও তিনি এর আগে বলেছিলেন যে আলোচনা ব্যর্থ হলে জরুরি অবস্থা ঘোষণা হবে তাদের শেষ বিকল্প।

শনিবারের ভাষণে পাজ বলেন, ‘সব ধরনের আলোচনার পথ খোঁজার পর, যাদের বৈধ দাবি ছিল তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর পর এবং যারা বলিভিয়াকে অস্থিতিশীল করতে সহিংসতা শুরু করছে তাদের স্পষ্টভাবে চিহ্নিত করার পর— আমরা সমগ্র জাতীয় ভূখণ্ড জুড়ে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছি।’

বলিভিয়ার মধ্যপন্থি নেতা পাজ সাত মাস আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এমন এক সময়ে ক্ষমতায় আসেন, যখন দেশটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি ছিল। এই সংকটই প্রায় দুই দশক ধরে চলা বামপন্থি শাসনের অবসান ত্বরান্বিত করে।

পাজের নির্বাচনি জয় দক্ষিণ আমেরিকার এই দেশটির রাজনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে। কারণ ২০০৬ সাল থেকে প্রায় টানা ক্ষমতায় ছিল বলিভিয়ার বামপন্থি রাজনৈতিক দল ‘মুভমেন্ট টু সোশ্যালিজম’ (এমএএস)। পাজের বিজয়ের মধ্য দিয়ে সেই দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে।

প্রেসিডেন্ট পাজ ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন— যা ২০০৯ সাল থেকে টানাপোড়েনের মধ্যে ছিল। এ ছাড়া গত সেপ্টেম্বরে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মার্কিন কর্মকর্তাদের সাথে ১.৫ বিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তির পরিকল্পনা উন্মোচন করেন তিনি।

চলতি বছরের মে মাসে বাজেট ঘাটতি কমাতে পাজ দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করার পর এই অস্থিরতা প্রথম শুরু হয়। বলিভিয়ার অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতি দেখা দিয়েছে, এক সময়ের প্রচুর প্রাকৃতিক গ্যাস রপ্তানি তলানিতে ঠেকেছে, মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এতে দেশটি শ্রমিক ইউনিয়নগুলো প্রেসিডেন্টের পদত্যাগের পাশাপাশি মজুরি বৃদ্ধি এবং জ্বালানি ও ডলারের সংকট সমাধানের দাবি জানাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement